ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২:৩০ অপরাহ্ন

আইফোন আইপ্যাডের সুবিধা অ্যাপলের ফোল্ডেবলে

ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় এখনো প্রবেশ করেনি অন্যতন জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল।

ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় এখনো প্রবেশ করেনি অন্যতন জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল। তবে এবার বাজারে ফোল্ডেবল আইফোন বা আইপ্যাড আনতে যাচ্ছে কোম্পানিটি—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি চীনা উৎস থেকে পাওয়া তথ্যানুযায়ী, অ্যাপলের ফোল্ডেবল আইফোনের ডিসপ্লের আকার ও নকশা সম্পর্কে বিস্তারিত জানা গছে। খবর গিজমোচায়না।

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (ডিসিএস) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে এসব তথ্য জানিয়েছে। পোস্ট অনুযায়ী, আসন্ন অ্যাপলের ফোল্ডেবল ডিভাইসটিতে ৫ দশমিক ৪৯ ইঞ্চি এক্সটার্নাল ডিসপ্লে থাকতে পারে। আর ভাঁজ খুললে মূল ফোল্ডিং স্ক্রিনটি ৭ দশমিক ৭৪ ইঞ্চির একটি বড় প্যানেল হবে। যদিও এ ডিসপ্লে সম্পর্কে সঠিক স্পেসিফিকেশন এখনো জানা যায়নি। তবে টিপস্টার ধারণা করছে, অ্যাপল ফোল্ডেবল প্রযুক্তিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনছে।

সাধারণত নোটবুক স্টাইলের ফোল্ডিং স্মার্টফোনগুলোর মূল স্ক্রিন অনেকটা বর্গাকার। তবে অ্যাপল হয়তো এমন একটি ডিভাইস তৈরি করতে যাচ্ছে যা আইফোন ও আইপ্যাডের হাইব্রিড ভার্সন হতে চলছে। অর্থাৎ যে ডিভাইসে একসঙ্গে স্মার্টফোন ও ট্যাবলয়েড দুটোরই সুবিধা পাওয়া যাবে। ডিসিএসের মতে, ডিভাইসটির ডিজাইন অপ্পো ফাইন্ড এনের সঙ্গে তুলনা করা গেলেও ফাইন্ড এনের তুলনায় এটি মোটা ও ছোট হবে।

তবে অ্যাপলের এ ফোল্ডেবল আইফোন বাজারে আসতে এখনো বেশ দেরি। ওয়েইবোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগে বাজারে পাওয়া যাবে না অ্যাপলের স্মার্টফোনটি। তবে জানা গেছে, এ আইফোন ফ্লিপের পরিবর্তে ফোল্ড হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ