ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

ডিএসইর চিঠির জবাব দেয়নি নিউ লাইন ক্লোথিংস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই গত ১৩ ফেব্রুয়ারি চিঠি পাঠায়। কিন্তু ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর গত ২৬ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৭ টাকা ৭০ পয়সা থেকে ১১টা ৭০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে।অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ৪ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

আর কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন