ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়াজ মাহফিল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক ভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।



















