ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

আই সি বি ইসলামিক ব্যাংক ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আই সি বি ইসলামিক ব্যাংক লিঃ এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর মধ্যে গত ১৪ ই ডিসেম্বর,২০২০ রোজ সোমবার সেল সেন্টার এর কার্যালয়ে একটি  সমঝোতা স্বারক (এম ও ইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর সকল গ্রাহক গণ আই সি বি ইসলামিক ব্যাংক লিঃ থেকে হোম ফাইনান্স সহ অন্যান্য বিশেষ সুবিধা পেয়ে থাকবেন।

আই সি বি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী অফিসার মো. শফীক-বিন-আব্দুল্লাহ  এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আওয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক (এম ও ইউ) স্বাক্ষর করেন।

তাছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আই সি বি ইসলামিক ব্যাংকের চীফ অপারেটিং অফিসার  অর্পিত বিনোদভাই পারিখ, হেড অফ বিজনেস মইনউদ্দিন আহমেদ, হেড অফ ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মো. তারেক-উস-সালাম, ইঞ্জিনিয়ার সাকি আহমেদ এক্সিকিউটিভ অফিসার, মাসুদ শেখ এসিসটেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ এর জেনারেল ম্যানেজার শাহজাহান মিয়াঁ(সেলস এন্ড মার্কেটিং), মো. ফয়সাল ইবনে জামান এসিসটেন্ট ম্যানেজার (রিকভারি), অলিদ আহমেদ এক্সিকিউটিভ (লিগ্যাল অ্যাফেয়ার্স)সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ