ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৯:০১ অপরাহ্ন

ফিরমিনোর শেষ মুহূর্তের গোলে শীর্ষে লিভারপুল

প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান দখল করেছে জায়ান্ট ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। গতরাতে ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে টটেহামকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান একক ভাবে নিশ্চিত করে অলরেডরা।

১২ ম্যাচে সমান ২৩ পয়েন্ট করে পাওয়া দুই দল টটেনহাম এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল গতরাতে। লিভারপুলের মাঠ আনফিল্ডে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের ২৮ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল।

কিন্তু এই লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। ৩৩ মিনিটে আর্জেন্টাইন তারকা লো সেলসোর পাস থেকে গোল করে টটেনহামকে সমতায় ফেরান সন। বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা ছিল ম্যাচে।

বিরতির পরও ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে খাকে লিভারপুল। কিন্তু গোল যেন হয়েছিল সোনার হরিণ। টটেনহাম বেশ ভালো মতই আটকে রেখেছিল সালাহ ফিরমিনোদের।

কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে গিয়ে আর সফল হয়নি তারা। লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনো গোল করে এগিয়ে দেন অলরেডদের এবং সেটাই হয়ে যায় ম্যাচের ফল নির্ধারক গোল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ