সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫০টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর পতন হয়েছে তিন কোম্পানির শেয়ারে। সপ্তাহজুড়ে তিন কোম্পানির শেয়ারে ১১ শতাংশের বেশি দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।
পাওয়ার গ্রীড
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২১.৪৬ শতাংশ কমে ৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩৯ টাকা ৬০ পয়সা।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন
তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১৩.৮৩ শতাংশ দর কমে সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা।
রেনউইক যজ্ঞেশ্বর
তালিকার তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের ১১.৫৪ শতাংশ দর কমেছে। সপ্তাহেরে শুরুতে শেয়ারটির দর ছিল ৭০৫ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে শেয়ারটি ৬২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।


















