ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন

আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৭ জানুয়ারি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক  প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন