ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন চলছে, দুই ঘণ্টায় লেনদেন ৪৮২ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আদ রোববার সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দুপুর ১২টায় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১০৬পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ১৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২১পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, দর কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ