ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

ওয়ানপ্লাস ১৩ সিরিজ বিশ্ববাজারে উন্মোচন: উন্নত ফিচার ও দাম ঘোষণা

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের উইন্টার লঞ্চ ইভেন্টে বিশ্ববাজারের জন্য ফ্ল্যাগশিপ মডেল ওয়ানপ্লাস ১৩ এবং পারফরম্যান্স-বিষয়ক ফোন ওয়ানপ্লাস ১৩আর উন্মোচন করেছে।

ওয়ানপ্লাস ১৩:
ফ্ল্যাগশিপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এর উন্নত কুলিং সিস্টেম ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিতে ১২জিবি থেকে ২৪জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬জিবি থেকে ১ টিবি পর্যন্ত স্টোরেজের ভ্যারিয়েন্ট রয়েছে। দাম শুরু হচ্ছে ৬৯,৯৯৯ রুপি থেকে।

ওয়ানপ্লাস ১৩আর:
পারফরম্যান্স ও দামের ভারসাম্য বজায় রেখে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সঙ্গে তৈরি হয়েছে ওয়ানপ্লাস ১৩আর। ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম ৪২,৯৯৯ রুপি এবং ১৬জিবি র‍্যাম + ৫১২জিবি মডেলের দাম ৪৯,৯৯৯ রুপি।

দুটি মডেলই অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে অক্সিজেনওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।
ওয়ানপ্লাস ১৩ বিক্রি শুরু হবে ১০ জানুয়ারি এবং ওয়ানপ্লাস ১৩আর পাওয়া যাবে ১৩ জানুয়ারি থেকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ