ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দেশব্যাপী জনসংযোগ শুরু আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আজ বুধবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী জনসংযোগ কর্মসূচি। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র সামনে রেখে এই কর্মসূচি প্রথমদিনেই ময়মনসিংহ ও খুলনা মহানগরসহ দেশের ১০টি জেলায় পালিত হবে।

প্রথমদিনের কর্মসূচি:
৮ জানুয়ারি কর্মসূচি পালিত হবে ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা এবং চাপাইনবাবগঞ্জে।

পরবর্তী দিনের সূচি:

  • ৯ জানুয়ারি: খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগরসহ ১১টি স্থানে।
  • ১০ জানুয়ারি: নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ফরিদপুরসহ ১১টি স্থানে।
  • ১১ জানুয়ারি: চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুরসহ ১৩টি স্থানে।
  • ১২ জানুয়ারি: সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ ৮টি স্থানে।
  • ১৩ জানুয়ারি: রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরাসহ ৯টি স্থানে।
  • ১৪ জানুয়ারি: নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জসহ ১২টি স্থানে।

ঢাকা মহানগরে পুরো সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।

কর্মসূচির উদ্দেশ্য:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান জানিয়েছেন, জনসংযোগকালে লিফলেট বিতরণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

বার্তায় কেন্দ্রীয় নেতাদের স্থানীয় নেতাকর্মীদের সাথে যুক্ত হয়ে কর্মসূচি পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ