ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

রাজনৈতিক সমঝোতা হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব, যদি রাজনৈতিক দলগুলো অতিরিক্ত সংস্কারের দাবি না তোলে। অন্যথায়, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার কার্যক্রম সম্পন্ন করার জন্য ভোট আরও ৬ মাস পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কার কমিশনের প্রতিবেদন ও আলোচনার ভিত্তি
প্রেস সচিব জানান, রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে গঠিত ছয়টি কমিশন আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদন বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।

নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান
শফিকুল আলম বলেন, লুটপাট, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তবে “মাইনাস টু” ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সবার সাথে আলোচনা করে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

সরকার সবার মতামত বিবেচনা করে এগোবে এবং ভালো একটি নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করবে বলেও জানান তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ