ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, যা মেটার মালিকানাধীন, বর্তমানে ২০০ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া জগতে অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। এ সংখ্যাটি ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৩৭ শতাংশ। তবে ২০২৪ সালে ইনস্টাগ্রামের মাসিক ব্যবহারকারীর সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ লাখ কমে যায়।
২০২৩ সালে ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২৪০ কোটি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পতনের মূল কারণ হিসেবে উদীয়মান প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা উল্লেখযোগ্য। বিশেষত, থ্রেডস, এক্স (পূর্বের টুইটার), এবং ব্লুস্কাইয়ের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের আকর্ষণ করছে নতুন ফিচার ও সুবিধার মাধ্যমে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রতিযোগিতামূলক বাজারে নিজের অবস্থান ধরে রাখতে ইনস্টাগ্রামকে ব্যবহারকারীদের জন্য নতুন ও অভিনব অভিজ্ঞতা তৈরিতে আরও মনোযোগ দিতে হবে।


















