ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মোট ১৩১টি বা ৩৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৫.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
ইসলামী ব্যাংক ২ টাকা ৩০ পয়সা বা ৪.৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৪.৬০ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৪৪ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৯২ শতাংশ, রবি আজিয়াটার ৩.৮৮ শতাংশ, ইসলামী ফাইন্যান্সের ৩.৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৩৩ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের ৩.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।


















