ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

আইটি কনসালটেন্টসের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভিুক্ত কোম্পানি ইনফরমেশন টেকনলজি কনসালটেন্ট লিমিটেডের (আইটিসি) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ অনুমোদিত হয়।

এর মধ্যে ৫ শতাংশ বোনাস আর ৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানির চেয়ারম্যান লিম কিয়াহ মেং এর সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী সাইফুদ্দিন মনির, স্বততন্ত্র পরিচালক মো. ওয়ালিউজ্জামান ও হাকিফুল শেখ, বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, কোম্পানির সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ