পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটির প্রদত্ত নগদ লভ্যাংশের পরিমাণ ছিল ১৫০ শতাংশ।



















