ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

ডিসেম্বরে সবচেয়ে বেশি লেনদেন যে শেয়ারে

ডিসেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেডের। কোম্পানিটি ডিসেম্বর মাসের গত তিন সপ্তাহেই লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটি মোট ২৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএসসি ৭ কোটি ৩৪ লাখ, দ্বিতীয় সপ্তাহে ৫ কোটি ৭ লাখ এবং তৃতীয় সপ্তাহে ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ ২২ ডিসেম্বর কোম্পানিটি ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার ৬ষ্ট স্থানে ছিল। এদিন কোম্পানিটির ২ হাজার ৬২০ বারে ৮ কোটি ৮০ লাখ ৪৪১টি শেয়ার লেনদেন হয়।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করছে। সর্বশেষ ২০২৩ ও ২০২৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫.২৫ শতাংশ, সরকারের কাছে ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ শতাংশ শেয়ার আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ