ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন চলছে, দুই ঘন্টায় লেনদেন ৩৬০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে দুই ঘণ্টায় ৩৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ দুপুর ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, দর কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৫২ লাখ ৭৪ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭১৮পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, দর কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ