পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন,২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।



















