ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি এখন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে

মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। মূল টুর্নামেন্ট নিয়ে জটিলতা থাকলেও ট্রফি ট্যুর চলছে নির্ধারিত সূচি অনুযায়ী। ট্রফিটি বাংলাদেশে তিনদিনের সফরে এসেছে।

প্রথম দিন কক্সবাজারে অবস্থানের পর দ্বিতীয় দিনে ট্রফিটি বসুন্ধরা শপিং সেন্টারে প্রদর্শিত হয়। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এটি এসেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে ট্রফিটি রাখা হয়েছে।

তবে ব্যস্ত সূচির কারণে ঢাকায় জাতীয় দল বা এনসিএলে ব্যস্ত ক্রিকেটারদের কাউকে ট্রফি প্রদর্শনীর সময় উপস্থিত থাকতে দেখা যায়নি।

পরবর্তী গন্তব্য

আজ রাতেই চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ত্যাগ করবে। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় অবস্থানের পর এটি ঘুরবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে। এরপর ১৫ জানুয়ারি ট্রফি পৌঁছাবে চূড়ান্ত গন্তব্য ভারত।

আইসিসির এই উদ্যোগ বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে, যেখানে মিনি বিশ্বকাপের মাহাত্ম্য তুলে ধরা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ