ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ইউটিউবে বৈধভাবে মুভি দেখার সহজ উপায়

ইউটিউব এখন শুধু কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখার প্লাটফর্ম নয়। বৈধভাবে মুভি ও টিভি শো দেখার সুযোগও রয়েছে এতে। ব্যবহারকারীরা বিনামূল্যে বা ভাড়া নিয়ে ইউটিউব থেকে সহজেই মুভি উপভোগ করতে পারেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলেও অনেক মুভি বিনামূল্যে দেখা যায়। তবে এ ক্ষেত্রে বিজ্ঞাপন দেখার প্রয়োজন হতে পারে।

কীভাবে বৈধভাবে মুভি দেখবেন?

ইউটিউবের মুভি ও টিভি শো লাইব্রেরি ব্যবহার করে যেকোনো ব্রাউজার বা অ্যাপ থেকে মুভি খোঁজা ও দেখা সম্ভব। ব্রাউজারে ‘ইয়োর মুভিস অ্যান্ড টিভি’ এবং অ্যাপে প্রোফাইল আইকনের ‘মুভিস অ্যান্ড টিভি’ অপশনে গিয়ে মুভি বা টিভি শো দেখা যাবে।

  • বিনামূল্যে দেখার উপায়:
    লাইব্রেরিতে অনেক মুভি বিনামূল্যে পাওয়া যায়। বিজ্ঞাপন দেখার মাধ্যমে এগুলো উপভোগ করা যায়।
  • কেনা বা ভাড়া নেওয়া:
    নতুন মুভি বা টিভি শো বিনামূল্যে দেখা যায় না। সেগুলো ভাড়া বা কিনে দেখতে হয়। কেনা কনটেন্টগুলো ‘পারচেজড’ ট্যাবে পাওয়া যাবে।

লাইসেন্সপ্রাপ্ত চ্যানেল

ইউটিউবে অনেক লাইসেন্সপ্রাপ্ত চ্যানেলে বৈধভাবে মুভি ও টিভি শো প্রচারিত হয়। এই চ্যানেলগুলোতে লাইসেন্সের তথ্য উল্লেখ থাকে। তবে ব্যবহারকারীদের নিজ দায়িত্বে লাইসেন্স যাচাই করে নিতে হবে।

গুগল প্লে সংযুক্তি

গুগল প্লে থেকে কোনো মুভি বা শো কিনলে তা ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। ইউটিউব অ্যাপ বা ব্রাউজারে গিয়ে সেই কনটেন্ট উপভোগ করা যাবে।

কেন ইউটিউব?

বিনোদনের জন্য ইউটিউব হতে পারে একটি ভালো মাধ্যম। বিশেষ করে অন্যান্য সাবস্ক্রিপশন শেষ হলে বা জরুরি ভিত্তিতে বিনোদন দরকার হলে এই প্লাটফর্মটি ব্যবহার করা যেতে পারে। তবে নতুন মুক্তিপ্রাপ্ত কনটেন্ট বিনামূল্যে না পাওয়া গেলেও ইউটিউবে সমৃদ্ধ লাইব্রেরি থেকে পছন্দের মুভি বা শো দেখা সহজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ