ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন করেছে ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটি এককভাবে ৬৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্র জানায়, ওরিয়ন ইনফিউশন বৃহস্পতিবারে ডিএসইতে সর্বশেষ ৩১৩ টাকা দরে শেয়ার লেনদেন করে। কোম্পানিটি এদিন ৩০ বারে ২২ লাখ ৫৮ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করে।
জানা গেছে, বাজারে ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়ে কারসাজি চলছে। সম্প্রতি কারসাজির অভিযোগে চার বিনিয়োগকারী, দুই কোম্পানি এবং দুই ফান্ডকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। তবে এমন খবরেও কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি থেমে নেই। উল্টো ব্লক মার্কেটে বড় অংকের লেনদেন করেছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩০জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে ওরিয়ন ইনফিউশন ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা।



















