ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৭৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডসের ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- প্রিমিয়ার ব্যাংকের ৬৬ লাখ টাকা, বিচ হ্যাচারির ৫৩ লাখ ৬৮ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪৫ লাখ ৩৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪০ লাখ ৪৮ হাজার টাকা এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৩৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


















