ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন

ঢাকা ডাইংয়ের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না।

বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৮ পয়সা লোকসান হয়েছিল।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী  ৩০ জানুয়ারি সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জানুয়ারি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন