স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ নির্ভরতা দিন দিন বাড়ছে। তবে এর মধ্যে লুকিয়ে থাকা ক্ষতিকর অ্যাপ সহজে চেনা কঠিন। এগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে নানা সমস্যার কারণ হতে পারে।
ভারতের টেলিকম দফতর সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে ক্ষতিকর অ্যাপ চেনার উপায় জানিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে প্লে-স্টোরের ‘প্লে প্রটেক্ট’ ফিচার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষতিকর অ্যাপ চেনার প্রক্রিয়া:
- গুগল প্লে-স্টোর ওপেন করুন।
- উপরে ডান দিকে থাকা প্রোফাইল অপশনে ক্লিক করুন।
- সেখানে ‘Play Protect’ নামের অপশন পাবেন, তাতে ক্লিক করুন।
- নতুন পেজে স্ক্যান অপশনে ক্লিক করুন।
- মোবাইল স্ক্যান শুরু হবে এবং কোনও ক্ষতিকর বা ভুয়া অ্যাপ থাকলে তা চিহ্নিত হবে।
ক্ষতিকর অ্যাপের ক্ষতি:
ক্ষতিকর অ্যাপ বেশিরভাগ সময় লুকিয়ে থাকে, এমন ফোল্ডারে যা সহজে চোখে পড়ে না। এসব অ্যাপ:
- ক্রেডিট কার্ড তথ্য
- ব্যাংকিং অ্যাপ লগইন ডেটা
- ই-মেইল পাসওয়ার্ড
- ওটিপি বা পিন
এসব গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ব্যবহারকারীর আর্থিক ক্ষতি করে।
সতর্কতা:
ক্ষতিকর অ্যাপ থেকে বাঁচতে নিয়মিত ফোন স্ক্যান করুন এবং অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলুন। স্মার্টফোন সুরক্ষিত রাখতে এটি অত্যন্ত জরুরি।

আরও পড়ুন:


















