দীর্ঘ ১৭ বছর পর লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে ফিফপ্রো বর্ষসেরা বিশ্ব একাদশ। ২০২৪ সালের এই একাদশে একচেটিয়া আধিপত্য রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির।
ফিফপ্রো বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ থেকে ছয়জন এবং ম্যানচেস্টার সিটি থেকে চারজন জায়গা পেয়েছেন। একমাত্র লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক এই দুই ক্লাবের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন।
পুরুষদের ২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক:
এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার:
দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার:
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড:
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
নারীদের ২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ
গোলরক্ষক:
মেরি ইয়ার্পস (ম্যানচেস্টার ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)
ডিফেন্ডার:
লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড)
ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন)
অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)
মিডফিল্ডার:
আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন)
কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)
ফরোয়ার্ড:
বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া)
লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া)
লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড)
মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)
সেরা একাদশে মেসি-রোনালদো নেই কেন?
মেসি ও রোনালদো ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ইউরোপের বাইরের লিগে খেলার কারণে মূল একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। ২০০৬ সালের পর এই প্রথম তাদের অনুপস্থিতি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
বর্ষসেরা একাদশ নির্ধারণে বিশ্বের ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার ভোট দেন। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত অন্তত ৩০টি ম্যাচ খেলা ফুটবলাররা বিবেচিত হন।


















