ব্যক্তিগত তথ্য রক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করতে উইন্ডোজে নিতে পারেন সহজ পদক্ষেপ।
১. লোকেশন সার্ভিস বন্ধ করুন
উইন্ডোজের অ্যাপগুলো ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করার জন্য লোকেশন সার্ভিস ব্যবহার করে থাকে। যদি আপনি এই তথ্য শেয়ার করতে না চান:
- প্রক্রিয়া:
- সেটিংস > প্রাইভেসি > অ্যাপ পারমিশনস > লোকেশন
- এখানে টগলটি বন্ধ করুন।
- বা নির্দিষ্ট অ্যাপের জন্য লোকেশন অ্যাকসেস অনুমতি ব্লক করুন।
২. বিজ্ঞাপন ট্র্যাকিং বন্ধ করুন
উইন্ডোজ পারমিশন অনুযায়ী একটি অ্যাডভার্টাইজার আইডি ব্যবহার করে ব্যক্তিগত বিজ্ঞাপন দেখায়। যদি এটি বন্ধ করতে চান:
- প্রক্রিয়া:
- সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > উইন্ডোজ পারমিশনস > জেনারেল
- এখানে ‘লেট অ্যাপস শো মি পার্সোনালাইজড অ্যাডস বাই উইজিং মাই অ্যাডভার্টাইজিং আইডি’ অপশনটি বন্ধ করুন।
এতে ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপন বন্ধ হবে।
৩. অ্যাক্টিভিটি হিস্ট্রি বন্ধ করুন
উইন্ডোজ অ্যাক্টিভিটি হিস্ট্রি ব্যবহারের মাধ্যমে ডিভাইসে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও ফাইলের তথ্য সংরক্ষণ করে। যদি এটি বন্ধ করতে চান:

- প্রক্রিয়া:
- সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > অ্যাক্টিভিটি হিস্ট্রিতে যান।
- ‘স্টোর মাই অ্যাক্টিভিটি হিস্ট্রি অন দিস ডিভাইস’ টগলটি বন্ধ করুন।
- এছাড়া ক্লিয়ার হিস্ট্রি বাটনে ক্লিক করে আগের ডেটা মুছে ফেলুন।
৪. অনলাইন স্পিচ রিকগনিশন বন্ধ করুন
অনলাইন স্পিচ রিকগনিশন ফিচারটি ভয়েস কমান্ড গ্রহণ করে। যদি এটি আপনার প্রয়োজন না হয়:
- প্রক্রিয়া:
- সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > স্পিচে যান।
- ‘অনলাইন স্পিচ রিকগনিশন’ বন্ধ করুন।
এটি আপনার ব্যক্তিগত ভয়েস তথ্য নিরাপদ রাখবে।
৫. ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি পর্যালোচনা করুন
ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাক্সেস বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারে। এর মাধ্যমে আপনার গোপন তথ্য অনভিপ্রেতভাবে লিক হতে পারে।
- প্রক্রিয়া:
- উইন্ডোজে কোন অ্যাপগুলো ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস করছে তা চেক করুন।
- সন্দেহজনক অ্যাপগুলো নিষ্ক্রিয় করুন।
৬. মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড ব্যবহার করুন
যে তথ্য উইন্ডোজ ইতোমধ্যে সংগ্রহ করেছে তা মুছে ফেলতে বা নিয়ন্ত্রণ করতে মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড ব্যবহার করতে হবে।
- প্রক্রিয়া:
- ব্রাউজারে মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড পেজে যান।
উপরিউক্ত পদক্ষেপগুলো অনুসরণ করলে উইন্ডোজ কম্পিউটারের ব্যক্তিগত তথ্য রক্ষা করা সহজ হবে। এটি গোপনীয়তা রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ বন্ধে সহায়তা করবে।


















