ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১:২০ পূর্বাহ্ন

সাইবার মানডেতে প্রতি মিনিটে ১ কোটি ৫৮ লাখ ডলারের কেনাকাটা

মার্কিন ভোক্তারা এবারের সাইবার মানডেতে (২ ডিসেম্বর) নতুন কেনাকাটার রেকর্ড গড়েছেন। এদিন প্রতি মিনিটে গড়ে ১ কোটি ৫৮ লাখ ডলারের পণ্য কেনা হয়েছে। অনলাইন কেনাকাটার এই উৎসবের দিনেই মোট খরচ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩০ কোটি ডলারে, যা গত বছরের তুলনায় ৭.৩ শতাংশ বেশি। খবর সিএনএন।

বিশাল ছাড়ে কেনাকাটার উন্মাদনা
সাইবার মানডে মূলত থ্যাংকসগিভিংয়ের পরের সোমবার উদযাপিত হয়। বিশাল ছাড়ের এই দিনে ভোক্তাদের ব্যয় বাড়ে কয়েকগুণ। ২০০৫ সালে চালু হওয়া এই বিশেষ অফার দিনটি এখন অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় ইভেন্টে পরিণত হয়েছে।

স্মার্টফোনে কেনাকাটার আধিপত্য
অ্যাডোব অ্যানালিটিকসের তথ্যানুযায়ী, সাইবার মানডের বিক্রির ৫৭ শতাংশই হয়েছে মোবাইল ডিভাইস থেকে। মোবাইল ব্যবহারকারীরা ৭৬০ কোটি ডলারের পণ্য কেনেন। জনপ্রিয় পণ্যের তালিকায় ছিল লেগো সেট, হ্যারি পটার ফিগারিন, গেমিং কনসোল, স্মার্টওয়াচ এবং হেডফোন।

পোশাক ও ইলেকট্রনিকসে বড় ছাড়
সাইবার মানডেতে পোশাকে ২৩ শতাংশ এবং ইলেকট্রনিক পণ্যে ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। এই অফার ভোক্তাদের আরও বেশি আকৃষ্ট করেছে।

‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ অফারের প্রভাব
কিস্তিতে কেনার সুবিধার কারণে সাইবার মানডেতে ১০০ কোটি ডলারের বেশি আয় হয়েছে। এছাড়া এআই চ্যাটবট ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিক্রির নতুন উচ্চতায় পৌঁছায়।

বিশ্বজুড়ে কেনাকাটা ৪ হাজার ৯৭০ কোটি ডলার
সাইবার মানডের বিক্রি শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বব্যাপীও বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় বৈশ্বিক বিক্রি ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭০ কোটি ডলারে, যার বড় অংশজুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের অবদান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ