ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

রংপুরে ৩.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

রংপুরসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

২৭ সেকেন্ড স্থায়ী এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর সদর থেকে এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ১।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ