ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বেড়েছে ২৫৭টি বা ৬৪ শতাংশ কোম্পানির। আর আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে কোম্পানিটির দর ১২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩৭ টাকা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। সোমবার শেয়ারটির দর ৬ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
গ্লোবাল হেভি কেমিক্যাল ২ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ৯.৯৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৯১ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৮৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৮৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৮৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৭১ শতাংশ এবং এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির ৯.৬১ শতাংশ দর বেড়েছে।


















