ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

আইপিওর ফান্ড দিয়ে যন্ত্রপাতি কিনবে এসকে ট্রিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত ফান্ড দিয়ে মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিও এর মাধ্যমে ১২ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ৯৭২ টাকা উত্তোলন করে। উত্তোলিত এ অর্থ আরএমজি বিভাগের পরিবর্তে ব্যাগ উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ব্যয় করবে।

আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের এ বিষয়ে অবহৃত করে অনুমোদন নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ