ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১:০০ অপরাহ্ন

প্রবাসী আয়: ২৬ দিনে ২৩,৪০০ কোটি টাকার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২৬ দিনে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১৯৫ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২৩,৪০০ কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে প্রতিদিন গড়ে প্রায় ৭৫ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এভাবে চলতে থাকলে মাস শেষে প্রবাসী আয় দুই হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার। তবে এই সময়ে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে বিডিবিএল, রাবাক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামীক ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

গত সেপ্টেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৪০ কোটি ৪৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে এবং জুন মাসে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ডলার।

২০২০ সালের জুলাই মাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। সেবছর মোট রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ