ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ইনস্টাগ্রাম পোস্ট থেকেই গান যুক্ত করা যাবে স্পটিফাইয়ে

মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে সংযুক্ত নতুন একটি ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম, যা পোস্ট ও রিলসে শোনা গানগুলো সহজে ব্যবহারকারীর স্পটিফাই লাইব্রেরিতে যোগ করার সুযোগ দেবে।

মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে সংযুক্ত নতুন একটি ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম, যা পোস্ট ও রিলসে শোনা গানগুলো সহজে ব্যবহারকারীর স্পটিফাই লাইব্রেরিতে যোগ করার সুযোগ দেবে। এক্ষেত্রে যদি কোনো পোস্টে একটি গান থাকে ও নিচে একটি লিংক দেখা যায়, তাহলে গানটির নামে ট্যাপ করে প্রিভিউ দেখা যাবে। সে পেজে একটি নতুন ‘অ্যাড’ বাটন থাকবে, যা স্পটিফাইয়ের লোগোসহ গানটি সরাসরি প্লাটফর্মে সংরক্ষণ করতে দেবে। নাইনটুফাইভম্যাক

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ