ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১:০১ অপরাহ্ন

সরকারের উদ্যোগ: পাচার হওয়া অর্থ ফেরাতে লিগ্যাল ফার্ম নিয়োগ

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার আন্তর্জাতিক মানের লিগ্যাল ফার্ম নিয়োগের পরিকল্পনা করছে। এ বিষয়ে আর্থিক এবং কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার তৃতীয় দিনে অনুষ্ঠিত এক বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। তারা জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরানোর পাশাপাশি সরকারের প্রতিশ্রুত আর্থিক সংস্কার বাস্তবায়নে উন্নয়ন সহযোগীরা সহযোগিতা করতে প্রস্তুত।

অর্থ উপদেষ্টা আরও জানান, ব্যাংকগুলোর সম্পদ পুনর্মূল্যায়ন আগামী মাসে শুরু হবে। তবে দেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এবং পুরো প্রক্রিয়াটি দীর্ঘ হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ