শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। এতে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কোম্পানিটির লেনদেন ‘এ’ ক্যাটাগরিতে হবে।
এর আগে কোম্পানিটির ঘোষিত ৮০ শতাংশ লভ্যাংশ বণ্টন না করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছিল।



















