ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর কমছে বেস্ট হোল্ডিংসের

শেয়ারবাজারের ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে কমছে। সম্প্রতি শেয়ারটির দর কমার পেছনে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক কমার কারণ জানতে চেয়ে গত ২১ অক্টোবর ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে কমছে।

প্রসঙ্গত, বেস্ট হোল্ডিংস লিমিটেডের গত ২৪ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ২৩.৭ টাকায়। যা ২১ অক্টোবর লেনদেন শেষে দাঁড়ায় ১৮.৯ টাকায়। অর্থাৎ ১৭ কার্যদিবসে শেয়ারটির দর কমেছে ৪.৮ টাকা বা ২০ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ