পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) বর্তমানে গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি লেনদেন হচ্ছে। গত এক বছরে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা ৯৬.৫৫ শতাংশ।
আমার স্টক ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১ বছরের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫ টাকা ৮০ পয়সা; আর সর্বোচ্চ দর ১২ টাকা ১০ পয়সা। সর্বশেষ গত ১৭ অক্টোবর কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এই হিসাবে গত ১ বছরে শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৯৬.৫৫ শতাংশ বেড়েছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি পুঞ্জীভূত লোকসানে রয়েছে। কোম্পানিটি গত ৫ বছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৩ টাকা ৪৪ পয়সা।



















