ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

লাভেলোর লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ