ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

চ্যাটবটের লাইভ ভয়েস ও ভিশন ব্যবহারের পাঁচ উপায়

প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগের ধরনকে অনেকটা পরিবর্তন করেছে চ্যাটজিপিটি। দৈনন্দিন কাজে লাইভ ভয়েস ও ভিশন ফিচারের মাধ্যমে চ্যাটবটের ব্যবহার আরো বিস্তৃত হয়েছে।

প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগের ধরনকে অনেকটা পরিবর্তন করেছে চ্যাটজিপিটি। দৈনন্দিন কাজে লাইভ ভয়েস ও ভিশন ফিচারের মাধ্যমে চ্যাটবটের ব্যবহার আরো বিস্তৃত হয়েছে। এ নতুন টুলগুলো মানুষের কাজে আরো সৃজনশীল ও কার্যকর উপায়ে সাহায্য করতে পারে। যেমন—

লাইভ ভাষান্তর

লাইভ ভাষান্তর হলো চ্যাটজিপিটির একটি গুরুত্বপূর্ণ ফিচার। বিদেশে গেলে ভিনদেশীদের সঙ্গে কথা বলা বা নতুন ভাষা শেখার সময় এটি সহায়ক হতে পারে। ফলে অন্য কোনো অনুবাদ অ্যাপের প্রয়োজন হবে না। এটি ৫০টির বেশি ভাষায় মানুষের সঙ্গে সহজে কথা বলার সুযোগ করে দিতে পারে, যা চ্যাটজিপিটিকে ব্যক্তিগত ডিজিটাল ভাষান্তরক হিসেবে পরিণত করে। প্রযুক্তিবিদরা বলছেন, চ্যাটজিপিটি অনুবাদগুলো অনেকটাই সঠিক ও একাধিকবার কথোপকথনের জন্য উপকারী। এর উন্নত ভয়েস ফিচারের একটি ভালো দিক হলো, প্রতিটি উত্তরের জন্য আলাদা করে রেকর্ড বোতাম চাপতে হবে না। যে দুই ব্যক্তি কথা বলছে, তাদের মাঝে ফোনটি রেখে দিলেই চ্যাটজিপিটি বাকি কাজটি করবে।

ব্যক্তিগত ভ্রমণসঙ্গী

লাইভ ভাষান্তরের পাশাপাশি চ্যাটজিপিটিকে ব্যক্তিগত ভ্রমণসঙ্গী হিসেবেও ব্যবহার করা যায়। নতুন জায়গায় হাঁটার সময় একটি স্থাপনার ছবি তুলে চ্যাটজিপিটি থেকে তার ইতিহাস ও তথ্য পাওয়া যায়। এছাড়া এর ভয়েস ফিচারের মাধ্যমে নিকটবর্তী রেস্তোরাঁ বা দিকনির্দেশনা জানা যাবে। স্থানীয় খাবার, রাস্তার সাইন বা শিল্পের ছবি তুলে চ্যাটজিপিটি থেকে বিস্তারিত তথ্য ও টেক্সটের অনুবাদ পাওয়া যায়। প্রযুক্তিবিদরা বলছেন, ‘চ্যাটজিপিটিকে ট্রাভেল সঙ্গী হিসেবে ব্যবহার করলে মনে হবে আপনি ফোনে কোনো বন্ধুর সঙ্গে পরামর্শ করছেন।’

স্টাইল পরামর্শক

ব্যক্তি কী পরিধান করবে, তা নির্বাচন করা কখনো কখনো ঝামেলার হতে পারে, বিশেষত একটি বড় অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেয়ার সময় বা ওয়ার্ডরোবকে নতুন করে সাজানোর ক্ষেত্রে। চ্যাটজিপিটির ভিশন টুল ব্যক্তিগত স্টাইল পরামর্শদাতা হিসেবে সাহায্য করতে পারে। কেউ যদি চ্যাটজিপিটিকে তার পছন্দের পোশাকের ছবি দেখান, এটি পরিধান করার বিষয়ে মতামত দেবে। এছাড়া চ্যাটবটটি ফ্যাশন ট্রেন্ডও বিশ্লেষণ করতে পারে এবং ব্যক্তির স্টাইল, পছন্দ অনুযায়ী রং, নকশা বা আনুষঙ্গিক ধারণা দিতে পারে। সেই সঙ্গে ওয়ার্ডরোব আপডেট করতে সাহায্য করতে পারে।

সমস্যা সমাধান সহকারী

প্রযুক্তিগত কোনো সমস্যা যদি সমাধান করতে হয়, বাড়ির কোনো ত্রুটি মেরামত করতে বা একটি জটিল পাজল সমাধান করতে চ্যাটজিপিটির ভিশন ফিচার সাহায্য করতে পারে। যদি কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে সমস্যা হয়, ত্রুটি সম্পর্কিত বার্তার ছবি আপলোড করলে চ্যাটজিপিটি সমস্যাটি নির্ণয় করতে সাহায্য করবে। এছাড়া ডিআইওয়াই প্রকল্প, ভাঙা যন্ত্রপাতি বা গাড়ির সমস্যার ছবি অ্যাপকে দেখলে এটি সম্ভাব্য সমাধানের মাধ্যমে ব্যক্তিকে গাইড করবে। তবে বিশেষজ্ঞরা বলছে, এক্ষেত্রে অবশ্যই পুরোপুরি এআই চ্যাটবটের ওপর নির্ভর করা যাবে না।

লাইভ গল্পকার

গল্প বলার জন্য চ্যাটজিপিটির লাইভ ভয়েস ফিচার একটি মজাদার উপায়। ফিচারটি পরিবার বা ব্যক্তিদের জন্য উপযুক্ত, যারা ইনটারেক্টিভ গল্প শোনাতে পছন্দ করেন। চ্যাটপিটিকে একটি নির্দিষ্ট থিম বা চরিত্রের ওপর ভিত্তি করে একটি আকর্ষণীয় গল্প বলতে অনুরোধ করা যেতে পারে। এর উন্নত ভয়েস ফিচার এখন অনুভূতি ও আবেগের সঙ্গে গল্প বলতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ