ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

এক নজরে দরপতনের শীর্ষ ১০ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ২২৫টির বা ৫৬ শতাংশ কোম্পানির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে রতনপুর ‍স্টিল রি-রোলিং মিলসের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। আজ ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১১ টাকা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

আজ শেয়ারটির দর ৩৫ টাকা ৭০ পয়সা বা ৬.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৫.০৮ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে-লিবরা ইনফিউশন ৬.৫৩ শতাংশ, ইসলামী ব্যাংক ৫.৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যাল ৫.০৭ শতাংশ, অগ্নি সিসস্টেমস ৫.৫৮ শতাংশ, শ্যামপুর সুগার ৫.৩৫ শতাংশ, খুলনা প্রিন্টিং ৫.১৫ শতাংশ ও রিং শাইন টেক্সটাইলের ৫ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ