শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংকের পরিচালক রুবেল আজিজ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক মোট ৩৪ লাখ শেয়ার বিক্রি করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রুবেল আজিজের কাছে সিটি ব্যাংকের মোট ৩ কোটি ৮ লাখ ৯৯ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩৪ লাখ শেয়ার তিনি আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করবেন।
উল্লেখ্য, সিটি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩.৫৫ শতাংশ, বিদেশিদের কাছে ৫.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৩২ শতাংশ শেয়ার আছে।



















