ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১:০৯ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের নতুন এমডি নিয়োগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির পর্ষদ  শেখ মোহাম্মদ মারুফেকে নতুন এমডি হিসাবে নিয়োগ দিয়েছে।

এর আগে তিনি সিটি ব্যাংকে এএমডি ও সিবিও হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেখ মোহাম্মদ মারুফকে আগামী ৩ বছরের জন্য ব্যাংকটিতে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে তার নিয়োগ কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটিতে শেখ মোহাম্মদ মারুফকে এমডি পদে নিয়োগ দেওয়া হলো।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন