ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

বন্ড ছাড়বে মার্কেন্টাইল ব্যাংক

৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

ব্যাসেল ৩ এর গাইডেন্স অনুসারে ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে নন কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চূড়ান্ত অনুমোদন দিলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ