ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

আইসিটি বিভাগের নতুন সচিব শীষ হায়দার

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শীষ হায়দার চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে সরিয়ে দেয়া হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকে সরকারি চাকরিতে বিভিন্ন পর্যায়ে পরিবর্তনে হাত দেয় সরকার। এরই ধারাবাহিকতায় জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন চাকরিতে ব্যাপক রদবদল হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ