দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে আরো ১০ জনের।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
করোনার কারণে সারাদেশে সাধারণ ছুটি চলছে। সরকার করোনা মোকাবিলায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


















