ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ক্রীড়া উপদেষ্টার

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে অভ্যুত্থান ঘটেছে। এতে শেখ হাসিনার সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ নানা সংস্কারের পদক্ষেপ গ্রহণ করছে।

দেশের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও সংস্কার চলমান। ইতোমধ্যে দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দেয়া হয়েছে। এর বিপরীতে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির রুপরেখা নিরুপণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্রীড়াঙ্গনে চলমান সংস্কার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভার আহ্বান করেছে। এতে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ২ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে সকালে এই সভায় দেশের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সম্পাদক, যুগ্ম ক্রীড়া সম্পাদক,স্পোর্টস ইনচার্জকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, স্পোর্টস জার্নালিস্ট কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যমেও প্রেরণ করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ