শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্তির জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণ হওয়া ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ বাংলাদেশের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বুধবার বিএসইসির ৭৪৯তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সূত্র মতে, লুব-রেফ বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। যা ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
লুব রেফ ১৫০ কোটি টাকা তোলার জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪ টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির প্রসপ্রেক্টাস প্রকাশ করার প্রস্তাব অনুমােদন করেছে।



















