ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে সারাদেশে আন্দোলনকারী ছাত্র-জনতা ও ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় সংঘর্ষ চলছে। এইসব ঘটনায় ৩ জন নিহত খবর পাওয়া গেছে।

এমতাবস্থায় সারাদেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারাদেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন।

বিস্তারিত আসছে…

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ