ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

বিএসএফ প্রধানকে সরিয়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার

এক বছর দায়িত্ব পালনের পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের প্রধান মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো নিতিন আগারওয়ালকে। একই সঙ্গে তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকেও পদচ্যুত করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভারতের কেন্দ্রীয় সরকার এই দুই কর্মকর্তাকে বিএসএফ থেকে সরিয়ে দেওয়ার ‘অভূতপূর্ব’ সিদ্ধান্ত নেয়। খবর এনডিটিভি।

একটি সরকারি আদেশ অনুসারে অবিলম্বে নিতিন আগারওয়ালও তার সহকারী বিশেষ মহাপরিচালককে তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠিয়েছে।

এর মধ্যে নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অন্যদিকে, ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা।

নিতিন আগারওয়ালকে গত বছরের ১২ জুন বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে ভারতর সরকার। তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (দুদক)-এর জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে, তাদের ‘অবিলম্বে’ প্রত্যাবাসন করা হচ্ছে। এ দুজনকে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে।

বিএসএফের প্রায় ২ লাখ ৬৫ হাজার সদস্য পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত পাহারা দেয়

একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রায়ই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ কারণে কেন্দ্র সরকার তাদের পদচ্যুত করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার সমন্বয় করার সক্ষমতার ঘাটতি রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ