ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের রথখোলায় এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক কিশোরগঞ্জে ৭৭তম শাখা চালু ক‌রে‌ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জ রথখোলা এন এস টাওয়ারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখা‌টি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উপস্থিত ছিলেন- এনআরবিসি ব্যাংকের শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মো. পারভেজ মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন। এ সময় শাখা চত্বরে ‘স্বাধীনতা কর্নার’ নামের একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের এফআই অ্যান্ড এডিসি বিভাগের প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ইলিয়াস উদ্দিনসহ গ্রাহকরা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে- এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘এনআরবিসি প্লানেট’’।

গ্রাহকরা সহজেই নিজস্ব অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ