আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে নতুন স্মার্টফোন ভি থার্টি লাইট স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ স্মার্টফোন উন্মোচন করা হয়।
প্রিমিয়াম ডিজাইনের ভিভো ভি৩০ লাইটে যুক্ত হয়েছে কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন। সূর্যের আলোয় মুহূর্তেই বদলে যাবে ব্যাক সাইডের কালার। এক বিবৃতিতে কোম্পানি জানায়, ভিভো ভি৩০ লাইটে থাকছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যা মাত্র ৪৩ মিনিটে এর পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটরি শতভাগ চার্জ করতে পারবে।
ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন ব্যাটারি দ্রুত চার্জ করবে, তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। এছাড়া ব্যবহারের ৪ বছরের মধ্যে যদি এর ব্যাটারি ৮০ শতাংশের বেশি ড্যামেজ হয় তবে ভিভো বিনামূল্যে ডিভাইসের ব্যাটারি পরিবর্তন করে দেবে।
৭ দশমিক ৭৯ মিলিমিটার সুপারস্লিম ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনের ওজন মাত্র ১৮৬ গ্রাম। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে ১ হাজার ৮০০ নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। থাকছে কোয়ালকম স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং মাল্টি টাস্কিংয়ের জন্য থাকছে ফানটাচ ওস ১৪ অপারেটিং সিস্টেম। ৮ জিবি র্যামের সঙ্গে থাকছে ৮ জিবি র্যাম বাড়ানোর সুবিধা। পাশাপাশি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজও রয়েছে। ডিভাইসের পেছনে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং সামনে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটির দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। ৬-১০ মে পর্যন্ত চলবে প্রি-বুকিং। প্রি-বুকিং করলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ গিফট বক্স। গিফট বক্সে উপহার হিসেবে থাকছে টিডব্লিউএস ওয়্যারলেস ইয়ারফোন এল১৩ এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড।



















